বেনাপোলে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার : মাদকসহ ২ নারী গ্রেপ্তার

বেনাপোলে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার : মাদকসহ ২ নারী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৭ নভেম্বর ২০২৬

যশোরের সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দুই নারী চোরাকারবারিকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। উক্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, শাড়ি, কম্বল, ওষুধ ও কসমেটিক্সসহ আনুমানিক ৩ লাখ ৩৭ হাজার ১৫০ টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের অধীনস্থ কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এই সফল অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে ০২ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘WINCEREX COUGH SYRUP’, ০৬টি শাড়ী, ২৫টি কম্বল, ০২ প্যাকেট ফুসকা, ০৩ প্যাকেট আমসত্ত্ব, ৪০টি চকলেট, ৩১০টি বিভিন্ন প্রকারের ওষুধ এবং ২৩১টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা।

অভিযানে আটককৃত দুই নারী আসামির নাম ও পরিচয়: ১. মোছাঃ ফুলসুরাত (২৪), পিতা: মোঃ আজিজুল হোসেন, গ্রাম: কাশিপুর, পোস্ট: গুলবাগপুর, থানা: শার্শা, জেলা: যশোর। ২. মোছাঃ জায়েদা (৫৫), পিতা: মোঃ নুর হোসেন, গ্রাম: কাশিপুর, পোস্ট: গুলবাগপুর, থানা: শার্শা, জেলা: যশোর।

বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত পার করে এসব মালামাল ও মাদক বাংলাদেশে পাচারের চেষ্টার অপরাধে আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে জব্দকৃত মালামালসহ শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ রুখতে বিজিবির এই কঠোর অবস্থান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ১৬ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ডা. নাবিলা নুসরাতের

যশোরে ৫০ বোতল উইনকেরেক্সসহ শার্শার মাদক ব্যবসায়ী আটক

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে কোটচাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

অবশেষে সংস্কারে স্বস্তি রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক

যশোর কালেক্টরেট চত্বরে ভুয়া বিয়ের আসর : কিশোরী উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *