স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৭ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক বিশেষ স্টাফ দরবার অনুষ্ঠিত হয়েছে। দিবসটির মহিমান্বিত ইতিহাস ও পেশাগত দায়িত্ববোধের চেতনাকে ধারণ করে আজ শনিবার কারা প্রাঙ্গণে এ দরবারের আয়োজন করা হয়।
উক্ত স্টাফ দরবারে সভাপতিত্ব করেন যশোর কেন্দ্রীয় কারাগারের সম্মানিত সিনিয়র জেল সুপার মহোদয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে কারাগারের জেলার আবিদ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
দরবারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কারা অধিদপ্তর থেকে প্রাপ্ত বিশেষ দিকনির্দেশনামূলক বাণী আনুষ্ঠানিকভাবে পাঠ করে শোনানো হয়। পরবর্তীতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার সংহতি এবং জাতীয় জীবনে এর সুদূরপ্রসারী গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেল সুপার মহোদয় কারাগারের নিরাপত্তা বিধান, শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ছবি সংগৃহীত।
