স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৭ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে আজ শনিবার হাসপাতালের রোগীদের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আহসান কবির বাপ্পী, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম এবং দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টুসহ প্রমূখ নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
এসময় অতিথিবৃন্দ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন। পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে রোগীর স্বজন ও উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। ছবি সংগৃহীত।
