স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৭ নভেম্বর ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে যশোর জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
বিজ্ঞাপন
সভায় যশোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাদের দৈনন্দিন কর্মপরিবেশ, সার্বিক সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা সংবলিত বিষয়সমূহ পুলিশ সুপারের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে ফোর্সের প্রতিটি বক্তব্য, প্রস্তাবনা ও আবেদন শোনেন। এ সময় কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন এবং অন্যান্য যৌক্তিক আবেদনসমূহ পর্যায়ক্রমে যথাযথ উপায়ে সমাধানের জোরালো আশ্বাস দেন।
পরবর্তীতে পুলিশ সুপার তাঁর বক্তব্যে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ এর অন্তর্নিহিত তাৎপর্য, গুরুত্ব এবং পেশাগত দায়িত্ব পালনে এর অনুপ্রেরণা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা বিধানে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর জনাব মোঃ রাজিবুল ইসলামের সুচারু সঞ্চালনায় কল্যাণ সভাটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ লাইন্সের আরআই, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ (ওসি), সদর কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), ডিবি ও ডিএসবি এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সবৃন্দ। ছবি সংগৃহীত।
