নানা কর্মসূচির মধ্য দিয়ে কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি :

তারিখ: ৭ নভেম্বর ২০২৬

যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০টায় কেশবপুর উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোকতার আলি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহমান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, উপজেলা জামায়াতের আমীর মোঃ সাইদুর রহমান সাইদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, দপ্তর সম্পাদক ফারুক খান, এনসিপি নেতা সম্রাট হোসেন এবং কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান ডবলু প্রমুখ।

সভায় বক্তাগণ ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, সিপাহি-জনতার ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দিনটির গভীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এদিকে সরকারি কর্মসূচির পাশাপাশি উপজেলা বিএনপির নিজস্ব উদ্যোগে দলীয় কার্যালয়েও পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।

পৌর বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে এবং স্থানীয় নেতৃবৃন্দের পরিচালনায় দলীয় কার্যালয়ের সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, আলমগীর কবির, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল এবং ছাত্রদল নেতা আজিজুর আজিজসহ অন্যান্য নেতাকর্মীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর হামিদপুর আল-হেরা কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ঝিকরগাছায় শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের মানবিক উদ্যোগ : এতিম শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শি...

পেশাদারিত্ব ও জননিরাপত্তার আহ্বান : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোরের পুলিশ সুপার

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রদর্শনী ফুটবল ম্যাচ

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে যশোর জেনারেল হাসপাতালের রোগীদের উন্নত খাবার পরিবেশন

গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ৭ : মোট আক্রান্ত ২৪২৮

বেনাপোলে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার : মাদকসহ ২ নারী গ্রেপ্তার

সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে চৌগাছায় সফলভাবে সম্পন্ন হলো ৭ নভেম্বরের আলোচনা সভা

মনিরামপুরে বস্তার ভেতর থেকে ৬০ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *