যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ১০ জেলায় ১ হাজার ২৬৬ পরীক্ষার্থীর অনুপস্থিতি

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ১০ জেলায় ১ হাজার ২৬৬ পরীক্ষার্থীর অনুপস্থিতি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার অংশ হিসেবে ১০টি জেলায় একযোগে পাঁচটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় মোট ৩৬ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী অংশ নিলেও অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোববার (২ আগস্ট ২০২৬) খুলনা বিভাগের ১০টি জেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হোসেন আলী জানান, বোর্ডের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সকালের শিফটে উচ্চতর গণিত (প্রথম পত্র) ও ইসলাম শিক্ষা (প্রথম পত্র) এবং বিকেলের শিফটে গার্হস্থ্য বিজ্ঞান (প্রথম পত্র), সংস্কৃত (প্রথম পত্র) ও লঘু সংগীত তত্ত্বীয় (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়।

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, সকালের দুই বিষয়ের পরীক্ষায় ১০টি জেলায় মোট ১,১৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে খুলনা জেলায় ২৫৯, বাগেরহাটে ১০০, সাতক্ষীরায় ৯৭, কুষ্টিয়ায় ১৪৬, চুয়াডাঙ্গায় ৭১, মেহেরপুরে ১৭, যশোরে ১৫৩, নড়াইলে ৪৮, ঝিনাইদহে ১১৩ এবং মাগুরা জেলায় ৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিকেলের তিন বিষয়ের পরীক্ষায় মোট ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যার মধ্যে খুলনায় ৪৭, বাগেরহাটে ২৮, সাতক্ষীরায় ১০, কুষ্টিয়ায় ১০, চুয়াডাঙ্গায় ৪, মেহেরপুরে ৬, যশোরে ১৪, নড়াইলে ১১, ঝিনাইদহে ২৩ এবং মাগুরায় ২৭ জন পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত থাকেন।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আরও জানায়, ১০টি জেলার সকল কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তায় ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *