ময়মনসিংহে ৪০৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহে ৪০৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্ফুলিঙ্গ ডেক্স :

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে ৪০৭ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

১৫ অক্টোবর ২০২৬ তারিখে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন জামতলা (গোহাইলকান্দি) এলাকার রাস্তার ওপর এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ঘোষগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামের মহরম আলী ও শামছুন নাহার দম্পতির ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে মোট ৪০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের পুরো সময়টির স্থিরচিত্রও ধারণ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *