“বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আপসহীন হতে হবে”: যশোরে দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন

“বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আপসহীন হতে হবে”: যশোরে দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক জনতা পত্রিকার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দৈনিক জনতার খুলনা ব্যুরো প্রধান বি.এম. রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্মেলনে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহসভাপতি ফকির শওকত,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু এবং দৈনিক জনতার যশোর জেলা প্রতিনিধি শেখ দিনু আহম্মেদ।

অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০টি জেলা— খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের শেষ পর্যায়ে যশোর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শেখ দিনু আহমেদকে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতির ঘোষণা দেন সম্পাদক ওবায়দুর রহমান শাহীন। পরে তার হাতে নতুন পরিচয়পত্র তুলে দেওয়া হয়।

দিনব্যাপী এই সম্মেলনে সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, জেলা ও তৃণমূল পর্যায়ে কর্মরত প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ এবং পত্রিকার প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *