সাংবাদিক ইউনিয়ন যশোরের প্রতিষ্ঠাতা ফকির শওকতকে বরণ করে নিলেন নেতৃবৃন্দ

সাংবাদিক ইউনিয়ন যশোরের প্রতিষ্ঠাতা ফকির শওকতকে বরণ করে নিলেন নেতৃবৃন্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের গণমাধ্যম অঙ্গনে এক নতুন মেরুকরণ ও ঐক্যের বাতাবরণ তৈরি হয়েছে। পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘সাংবাদিক ইউনিয়ন যশোর’-এ পুনরায় আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করেছেন এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফকির শওকত। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক এই সহসভাপতির ফেরাকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনের আহ্বানে সাড়া দিয়ে তিনি স্বগৃহে ফেরেন।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সদস্যবৃন্দ ফকির শওকতকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা জানান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সূচনা লগ্ন থেকে সংগঠনটিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে ফকির শওকতের ভূমিকা অপরিসীম। পেশাগত অধিকার আদায় ও আঞ্চলিক সাংবাদিকতার মানোন্নয়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা সংগঠনকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সহ-সভাপতি সরোয়ার হোসেন এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইয়ুবসহ জেলা ও আঞ্চলিক পর্যায়ের জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *