ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বিকৃত ভাস্কর্য স্থলে শ্রদ্ধার্ঘ্য

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বিকৃত ভাস্কর্য স্থলে শ্রদ্ধার্ঘ্য

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মহান মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক ‘বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান’-এর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্মারকটি দ্রুত পুনর্নির্মাণের জোর দাবি জানিয়েছেন ঢাকা ও স্থানীয় পর্যায়ের বিশিষ্ট নাগরিক প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ভাঙচুরকৃত ভাস্কর্যস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন নাগরিক প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবাদ সভায় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক অগ্রদূত পত্রিকার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নুর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষিকা ফারাহ তানজিম তিতলিসহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা।

সমাবেশে বক্তারা বীরশ্রেষ্ঠের ভাস্কর্য ভাঙচুরের নিকৃষ্ট ঘটনার তীব্র ঘৃণা, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের জাতীয় বীরদের অপমান বরদাশত করা হবে না। একই সাথে উক্ত ঘটনার পেছনে যদি স্থানীয় কোনো প্রশাসনিক কর্মকর্তার অবহেলা বা ইন্ধন থেকে থাকে, তবে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ১৫ জুলাই ২০২৬ তারিখে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্মাণাধীন ও অসমাপ্ত অবস্থায় থাকা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের উক্ত ভাস্কর্যটির বিভিন্ন অংশ একদল শ্রমিক ভেঙে ফেলে। তৎকালীন সময়ে ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন সম্পূর্ণ অনবগত থাকার কথা জানালেও পরবর্তীতে ভাস্কর্যটি সরিয়ে অন্য কোনো উপযোগী স্থানে স্থানান্তরের কথা জানিয়েছিল। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এ প্লাসের উচ্ছ্বাসে ঝিনাইদহে সংবর্ধিত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী

পৈতৃক জমি দখল ও ঝিকরগাছা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শৈলকুপায় মোল্লা ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *