মহাসড়কের আড়াই একর জমি দখলমুক্ত : ১৯ স্থাপনা উচ্ছেদ

মহাসড়কের আড়াই একর জমি দখলমুক্ত : ১৯ স্থাপনা উচ্ছেদ

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়ক প্রসস্থকরণ এবং সড়কের বিপজ্জনক বাঁক সোজা করার সরকারি প্রকল্প ত্বরান্বিত করতে অধিগ্রহণ করা জমিতে নির্মিত ১৯টি অবকাঠামো উচ্ছেদ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকালের দিকে উপজেলার পাইকপাড়া এলাকায় যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে মহাসড়কের আওতায় সরকার কর্তৃক অধিগ্রহণকৃত প্রায় আড়াই একর ভূমিতে অবৈধভাবে গড়ে তোলা বসতবাড়ি ও দোকানপাটসহ মোট ১৯টি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে জমি দখলমুক্ত করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত জমি থেকে অপসারণ করা ঘরের মালামাল, দোকানের সরঞ্জামাদি এবং কেটে ফেলা গাছপালা ঘটনাস্থলেই উন্মুক্ত ডাকের (খোলা নিলাম) মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়।

এ সময় উচ্ছেদ অভিযানে স্বশরীরে তদারকি করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান এবং নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

অভিযানের বিষয়টি সুনিশ্চিত করে ঝিনাইদহ সওজ-এর নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, মহাসড়কের অবকাঠামোগত উন্নয়ন ও বিপজ্জনক বাঁক সোজা করার গুরুত্বপূর্ণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের স্বার্থেই অধিগ্রহণ করা এই জমিগুলো উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এমন অবকাঠামোগত উচ্ছেদ তৎপরতা অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *