কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে সবুজ উৎসব

কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে সবুজ উৎসব

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জমকালো আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬”। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় প্রকৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও আকাশে বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপা রানী সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দিপা রানী সরকার বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বলেন, “পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই আমাদের চারপাশ সবুজ প্রকৃতির চাদরে ঢেকে দিতে হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. আজিজুর রহমান, উপজেলা যুবদলের মো. আরশাফুজ্জামান খান মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুজ্জামান সিদ্দিক এবং ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর মো. হৃদয় আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারার সমাহার ঘটেছে। অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কোটচাঁদপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *