চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা কাঁচাবাজারে অবস্থিত ইজারাভুক্ত একটি দোকান থেকে ব্যবসায়ী মো. আব্দুল আজিজকে উচ্ছেদের কার্যক্রম আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই বিষয়ে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিশিষ্ট বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতের নথিপত্র সূত্রে জানা যায়, চৌগাছা কাঁচাবাজারের ১২৬ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত বৈধ ইজারাভুক্ত দোকানটি থেকে ব্যবসায়ী আব্দুল আজিজকে উচ্ছেদ করার উদ্দেশ্যে গত ২৪ মে সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে একটি উচ্ছেদ নোটিশ জারি করা হয়েছিল। ওই নোটিশের আইনগত বৈধতা ও এখতিয়ার চ্যালেঞ্জ করে ভুক্তভোগী ব্যবসায়ী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত উচ্ছেদ কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ এবং রুল জারি করেন। রিটকারী ব্যবসায়ীর পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট শেখ আবু মুসা মুহাম্মদ আরিফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, আদালতের এই আদেশের পাশাপাশি চৌগাছা কাঁচাবাজার এলাকায় চলমান মডেল মসজিদ নির্মাণকাজকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। বাজারের নির্ধারিত স্থানে মডেল মসজিদ নির্মাণকাজের ঠিকাদারের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন ইজারাদার আতিকুর রহমান লেন্টু। সব মিলিয়ে চৌগাছা কাঁচাবাজার ও এর আশপাশের ব্যবসায়িক ও আইনি পরিস্থিতি নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *