মনিহারে মধ্যরাতে ধরা পড়লো  শীর্ষ সন্ত্রাসী ‘দাঁতাল বাবু’

মনিহারে মধ্যরাতে ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী ‘দাঁতাল বাবু’

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, টেন্ডারবাজ ও হত্যা, অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ১৮টিরও বেশি মামলার এজাহারভুক্ত আসামি বিতর্কিত যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’ এবং তাঁর অন্যতম একনিষ্ঠ রাজনৈতিক সহযোগী রতনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ই আগস্টের পটপরিবর্তনের পর এই প্রথম আইন প্রয়োগকারী সংস্থার জালে ধরা পড়লেন এই দুই প্রভাবশালী নেতা।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে যশোর শহরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলোক কুমার দে-র নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল তাঁদের আটক করতে সক্ষম হয়।

মোঃ সাইদুজ্জামান ওরফে দাঁতাল বাবু (৪৬): পিতা- মৃত হাসেম আলী, মাতা- মৃত রহিমা খাতুন, সাং- আরবপুর বিমানবন্দর সড়ক, থানা- কোতোয়ালী, জেলা- যশোর। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক ১ নম্বর সহ-সভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের আগামী কমিটির শীর্ষ পদপ্রার্থী হিসেবে পরিচিত। রতন (৪৫): পিতা- মোরশেদ ইমাম বকুল, মাতা- জিন্নাতুন খাতুন, সাং- পুরাতন কসবা (কাজীপাড়া, কাঁঠালতলা), থানা- কোতোয়ালী, জেলা- যশোর। তিনি দাঁতাল বাবুর একনিষ্ঠ সহযোগী, সাবেক ছাত্রলীগ নেতা এবং জেলা যুবলীগের পদ প্রত্যাশী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা এসব দুর্ধর্ষ আসামিদের অবস্থান চিহ্নিত করা সহজ ছিল না। তবে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলোক কুমার দে-র সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি, নিরলস তৎপরতা ও নির্ভুল নেতৃত্বের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মধ্যরাতে মনিহার এলাকা থেকে হাতেনাতে দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ কর্মকর্তা অলকের এমন পেশাদারত্ব, সাহসিকতা এবং সময়োপযোগী পদক্ষেপ যশোর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব জানান, আটক সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু একজন দাগি সন্ত্রাসী, টেন্ডারবাজ ও চাঁদাবাজ। সম্প্রতি যশোরের রামনগরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি তিনি। আত্মগোপনে থেকে তাঁরা সরকারবিরোধী নানা কর্মকাণ্ডের ছক আঁকছিলেন বলেও অনুসন্ধানে জানা গেছে।

বর্তমানে আটককৃত দুজনকে পুলিশ হেফাজতে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *