শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ৮ দিন দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য আদান-প্রদান সম্পূর্ণ স্থগিত থাকবে।

পোর্ট ও কাস্টমস সূত্রে জানা গেছে, ভারতের পেট্রাপোল বন্দরে দুর্গাপূজার সার্বজনীন ছুটি উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে, বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পূজার সরকারি ছুটি নির্ধারণ করায় দুই দেশের সরকারি ও স্থানীয় ছুটি মিলিয়ে টানা আট দিন বেনাপোল দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকছে।

তবে বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর ব্যবস্থাপনায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ১৮ ও ১৯ অক্টোবর বাংলাদেশ অংশে পণ্য আমদানি-রপ্তানি স্থগিত থাকলেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ শেডগুলোর অন্যান্য কাজ স্বাভাবিক থাকবে। এই দুই দিন আগে থেকে বন্দরে আটকে থাকা পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ নিরবচ্ছিন্নভাবে চলবে। এছাড়া বাণিজ্য বন্ধের পুরো সময়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *