কোটচাঁদপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীসহ নারী গ্রেপ্তার

কোটচাঁদপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীসহ নারী গ্রেপ্তার

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীসহ সিআর পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চারজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া তিন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী হলেন—কাগমারি গ্রামের মো. সামাউল ইসলাম (৪৪), যিনি বলুহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য; ইকরা পূর্বপাড়ার মো. ঠান্ডু (৫৫), যিনি কুশনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এবং সলেমানপুর শেখপাড়ার মো. ওমর ফারুক (২৮), যিনি কোটচাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৬ নম্বর মামলার (জিআর নম্বর ১১৮/২৬) তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ পায়। পরবর্তীতে পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, সিআর পরোয়ানায় গ্রেপ্তার হওয়া নারী হলেন মোছা. পারভীনা খাতুন। তিনি উপজেলার কুশনা গ্রামের কাজল হোসেনের স্ত্রী।  গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে কোট সিআর-৩১২/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *