বেনাপোলে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

বেনাপোলে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১০ অক্টোবর ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল বাংলাদেশে পাচার হয়ে আসছে—এমন খবর পেয়ে বিজিবির টহল দল সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করে। অভিযানে চোরাকারবারীদের আনা বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৬১টি ভারতীয় আকর্ষণীয় শাড়ী, ১টি থ্রি-পিস, ৫টি চকলেট, ৬০০ পিস ভারতীয় ওষুধ এবং ১০৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী।

যশোর ৪৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত এসব ভারতীয় চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

ডা. শাহাবুদ্দিন আহ্বায়ক ও আসাদুজ্জামান সদস্য সচিব নির্বাচিত

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ঝুমঝুমপুর থেকে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ

যশোরে পৃথক সহিংসতায় প্রকৌশলীসহ আহত ৫ : নিহত ২

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

ঝিকরগাছাকে শান্ত ও নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *