কালীগঞ্জে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় পাঁচ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কালীগঞ্জে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় পাঁচ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ জন পেশাদার মাদকসেবীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের ডোপ টেস্ট করানো হলে মাদক সেবনের বিষয়টি পজিটিভ প্রমাণিত হয়। এরপর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২১ ধারা অনুযায়ী কালীগঞ্জ উপজেলার ষাটবাড়ীয়া গ্রামের জুয়েল মন্ডলকে (৩৫) এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বালিয়াডাঙ্গা গ্রামের সম্রাট মির্জা (১৯) কে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, মাহিন ইসলাম (২০) এবং ইমন মির্জা (২৮) প্রত্যেককে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং ঈশ্বরবা গ্রামের সম্রাট বিশ্বাস (২০) কে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানের বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী গণমাধ্যমকে জানান, পুলিশের নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তাদের ডোপ টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে তাদের সাজা প্রদান করেন এবং পরবর্তীতে তাদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। সমাজে মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে মরহুম সিরু মিয়ার স্মরণে বিশেষ আয়োজন

কালীগঞ্জ পুলিশের শুধু আশ্বাসই!

কালীগঞ্জে নিষিদ্ধ ও আমদানিকারকের তথ্যহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিবাহ পণ্ড : অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের গোপীনাথপুরের আলিফ ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় মধ্যরাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি !

‘ঝিনেদার আঞ্চলিক ভাষা’ গ্রুপের গতিশীলতায় বড় সিদ্ধান্ত : কেন্দ্রীয় কমিটি ছাড়া সব শাখা বিলুপ্ত

প্রতিশ্রুতি ভঙ্গ ও অবমূল্যায়নের অভিযোগে কোটচাঁদপুরে এনসিপির নেতার পদত্যাগ

কোটচাঁদপুরে আ.লীগ ও যুবলীগ নেতাসহ পুলিশের জালে ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *