কালীগঞ্জে আ.লীগ নেতা ও ইউপি সদস্যসহ আটক ৬

কালীগঞ্জে আ.লীগ নেতা ও ইউপি সদস্যসহ আটক ৬

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে থানা পুলিশের পরিচালিত এক বিশেষ নৈশ অভিযানে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগ ও যুবলীগের ৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরবর্তীতে  সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন— উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম (৬০), বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী মাঝদিয়া গ্রামের আবু জাফর হোসেন (৫৭), মোল্লাডাঙ্গা গ্রামের আশরাফুল হোসেন (৫৫), ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সদস্য সামাউল ইসলাম ঠান্ডু (৫৭), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কার্জন বিশ্বাস (৫০) এবং ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন (৩৫)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়। ইতোপূর্বে থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের দুটি পৃথক মামলার তদন্তভার চলাকালে উক্ত আসামিদের জড়িত থাকার সুনির্দিষ্ট নাম ও তথ্য-প্রমাণ বেরিয়ে আসায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রোববার দিবাগত রাতে উপজেলার একাধিক পয়েন্টে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ শেষে গতকাল দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *