হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার আসামি কুখ্যাত রকি ফের মাদকসহ গ্রেফতার

হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার আসামি কুখ্যাত রকি ফের মাদকসহ গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের মুজিব সড়ক এলাকা থেকে ২৪০ পিস ইয়াবাসহ মো. রকি (৩২) নামে এক চিহ্নিত অপরাধীকে আটক করেছে পুলিশ।

গত রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৩টার দিকে শহরের মুজিব সড়ক রেলগেট এলাকার রেল কলোনির প্রবেশমুখে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত রকি যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার শহিদুল ইসলাম বাবুলের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানের বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন হোসেন জানান, গোপন সূত্রে খবর আসে যে রেলগেট এলাকার রেল কলোনির সামনে দুই ব্যক্তি অবৈধ ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে রকিকে আটক করতে পারলেও তার সঙ্গে থাকা অপরজন সুকৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত রকির দেহ তল্লাশি করা হলে তার পরিহিত লুঙ্গির ডান কোচরে সুকৌশলে রাখা একটি নীল রঙের জিপার পলিথিনের ভেতর থেকে ২৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি স্বীকার করে যে, তার সঙ্গে থাকা পলাতক ব্যক্তির নাম মুন্না (রেলগেট পশ্চিমপাড়া)। সে আরও জানায়, তারা যশোরের রেলগেট এলাকার শাহিন নামে এক মাদক কারবারির কাছ থেকে পাইকারি দরে ইয়াবা সংগ্রহ করে যশোর শহরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করে আসছিল। এ ঘটনায় আটক রকি ও পলাতক মুন্নার বিরুদ্ধে কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত রকি একজন পেশাদার ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে এর আগেও যশোর কোতোয়ালি থানাসহ বিভিন্ন স্থানে হত্যা, মাদক, অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য আইনেই অন্তত ৯টি পৃথক মামলা রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *