‘আমরা স্বাস্থ্যসেবার অংশ, অপরাধী নই’

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

ঢাকায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতার,অপমান ও হয়রানির প্রতিবাদে যশোরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এলায়েন্স (ফারিয়া) যশোর শাখা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ঘোপ-নওয়াপাড়া সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ল্যাবএইডের সামনে থেকে শুরু হওয়া প্রতিবাদ সভা ও মিছিল হাসপাতালের ৩ নম্বর গেটে গিয়ে শেষ হয়। এতে প্রায় ৮০ থেকে ৯০ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফারিয়া যশোর জেলা শাখার এক্সিকিউটিভ ফোরামের সদস্য ফারুক মাহমুদ। সেক্রেটারির দায়িত্ব পালন করেন আজমুল হুদা। সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন।
বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। তাদের কার্যক্রম ছাড়া চিকিৎসাসেবা ব্যবস্থা পূর্ণাঙ্গ হতে পারে না। তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতার, অপমান ও হয়রানির ঘটনা ঘটেছে। পাশাপাশি কিছু সাংবাদিকের আপত্তিকর ও মানহানিকর মন্তব্যেরও প্রতিবাদ জানান তারা।
সভায় বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *