ভ্রাম্যমাণ আদালতে ৩জনের ১লাখ ৮০ হাজার টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরের অভয়নগর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) উপজেলার সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— শাহিন আলম, ওসমান হোসেন ও রিফাত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই আদালত বসিয়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৭(ক) ধারায় আটককৃত তিন ব্যক্তিকে পৃথকভাবে ৬০ হাজার টাকা করে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে অবৈধভাবে মাটি কাটা বন্ধের কঠোর নির্দেশনা প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু জানান, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ছবি সংগৃহীত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *