যশোরে পুলিশের জালে পেট্রোলসহ কেশবপুরের যুবক মুজিবুর

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের মুড়লি মোড় এলাকায় ২৪ লিটার পেট্রোলসহ মো. মুজিবুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (৪ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শহরের মুড়লি মোড়স্থ ‘চলন্তিকা পাম্প’ থেকে তাকে আটক করা হয়। আটক মুজিবুর রহমান কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের মনির শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুজিবুর রহমান মোটরসাইকেলে করে শহরের বিভিন্ন পাম্প থেকে বোতলে ভরে পেট্রোল সংগ্রহ করছিলেন। রাতে মুড়লি মোড়ের চলন্তিকা পাম্প থেকে পেট্রোল কেনার সময় তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৫টি বড় বোতলে রাখা মোট ২৪ লিটার পেট্রোল উদ্ধার করেন। এসময় তাকে আটক করে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়।

 খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হেফাজতে নেন। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে এবং কোনো বৈধ কারণ ছাড়াই বিপুল পরিমাণ জ্বালানি তেল (পেট্রোল) মজুত ও বহনের দায়ে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই পেট্রোল সংগ্রহের উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফাইল ছবি

আরো পড়ুন

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে তানযীমুল উম্মাহর প্রশংসনীয় উদ্যোগ

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *