স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও ঘোষিত কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে যশোর জেলা যুবদল। আজ শুক্রবার (২৭ নভেম্বর) জেলা যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানাসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় সংগঠনের বর্তমান কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি আসন্ন কর্মসূচিগুলো কীভাবে আরও গতিশীল ও সুসংগঠিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তৃণমূল পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড ও থানা কমিটির সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
বিজ্ঞাপন
বক্তব্যে নেতৃবৃন্দ দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক অবস্থানে থেকে সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলার পক্ষে যুবদলের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।
এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদল নেতারা নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন এবং আগামী দিনের কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানান। ছবি সংগৃহীত।
