কোটচাঁদপুরে  ৪২ পিস ইয়াবা ও ১৮ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোটচাঁদপুরে ৪২ পিস ইয়াবা ও ১৮ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোটচাঁদপুর প্রতিনিধি 

তারিখ: ২৭ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, ইয়াবা কেনাবেচার সময় ঘটনাস্থল থেকেই ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমৃত মৈত্র ও তাঁর সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানাধীন হরিণদিয়া দক্ষিণপাড়া এলাকার আব্দুল আওয়ালের মুদি দোকানের সামনের পাকা সড়কে অবস্থান নেয় পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে সেখানে ইয়াবা বিক্রির সময় ওই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৪৯৭ (তারিখ ২৫ নভেম্বর ২০২৬)-এর সূত্র ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শেখ জানান, এলাকা থেকে মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সাংগঠনিক কার্যক্রম জোরদারে যশোর জেলা যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন

কেশবপুরের বিদ্যানন্দকাটিতে নাশকতার প্রতিবাদে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

মাদক ব্যবসায়ী-সেবীদের পক্ষে কেউ তদবির করবেন না : কালীগঞ্জে আইনমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দীন গ্রেপ্তার

খুলনা থেকে প্রতারক দম্পতি আটক জব্দ মোটরসাইকেল, মোবাইল ও সিম

নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে যশোরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে কলাপাড়ায় মাঠ মহড়া : উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন

মহম্মদপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীর ঐচ্ছিক তহবিল থেকে সহায়তা পেল ৫০ পরিবার

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : শৈলকুপায় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জাম...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *