দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছা সীমান্তে যুবদলের সমাবেশ ও মিছিল

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছা সীমান্তে যুবদলের সমাবেশ ও মিছিল

ইমাম হোসেন সাগর, চৌগাছা (যশোর) প্রতিনিধি 

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে স্বরূপদাহ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গদাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ও আরাফাত সানির যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাডভোকেট আলিবুদ্দিন খান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য ও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম আরিফ; জেলা যুবদলের সদস্য আনোয়ার পারভেজ; উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম অসীম ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ; পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ ও সদস্য সচিব মঈনুদ্দিন মঈন; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসীম উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব আবুবকর প্রমুখ। পাশাপাশি বিএনপি নেতা আলাউদ্দিন, জহুরুল হক বাবু, শহিদুল ইসলাম, আলি কদর, আব্দুল খালেক, ডা. জহুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আব্দুল হামিদ কাজি ও তরিকুল ইসলাম ডাবলুসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁদের অভিযোগ, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং দেশে থাকা ফ্যাসিস্ট চক্র নানাভাবে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এসব অপতৎপরতা রুখে দিয়ে যেকোনো মূল্যে দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে ভারত সীমান্ত এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আয়োজকদের দাবি, এ অঞ্চলে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মিছিল। নেতাকর্মীদের স্লোগান ও মিছিলে সীমান্তঘেঁষা গয়ড়া গ্রাম, সড়ক ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

যশোরে মেয়াদোত্তীর্ণ ও ভুয়া বিদেশি ওষুধ রাখার দায়ে জামান মেডিসিন কর্ণারকে জরিমানা

আবারও কোটচাঁদপুর জামায়াতের আমীর আজিজুর রহমান মাস্টার

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোর বিজিবির নন্দিত তৎপরতা : আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা

মধ্যরাতে শার্শায় পাটের গুদামে আগুন পুড়ে ছাই ১০ লাখ টাকার পাট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *