বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

যশোরের বেনাপোলে স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও লোকমান হোসেন নামের দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত তবিবুর রহমান বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, রাতেই কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকা পাহারা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছামাত্রই ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় এক দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে তিনি এবং সঙ্গে থাকা লোকমান হোসেন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বোমার স্প্লিন্টার ও আঘাতে তাঁদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, এই হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকেরা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক শহীদ আলী জানান, তাঁরা একসঙ্গে সীমান্ত পাহারার দায়িত্ব পালন শেষে ফেরার পথেই তবিবুর রহমানের বাড়ির সামনে এ ন্যক্কারজনক হামলা চালানো হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোর বিজিবির নন্দিত তৎপরতা : আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মধ্যরাতে শার্শায় পাটের গুদামে আগুন পুড়ে ছাই ১০ লাখ টাকার পাট

খাতা মূল্যায়নে অবহেলা : যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলো ৬২৮ জন

যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত : দেশে ৪ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

বিস্ফোরক মামলায় খোলাডাঙ্গার সমালোচিত নেতা রড বাচ্চু গ্রেপ্তার

যশোরের ঘুরুলিয়া থেকে ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল আটক

পেট্রাপোল সীমান্তে সমাবেশ ও আওয়ামী লীগ নেতাদের পরিদর্শনের খবরে বেনাপোল জুড়ে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *