স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৩ নভেম্বর ২০২৬
নাশকতার অভিযোগের ভিত্তিতে যশোরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ এলাকা থেকে আটকের পর তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নাশকতার সুস্পষ্ট অভিযোগ থাকায় হুমায়ুন কবির তুহিনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে এ বিষয়ে তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
আরো পড়ুন

