টোল আদায়কারীর কিলঘুষিতে প্রবীণ জুলাই যোদ্ধা নিহত

টোল আদায়কারীর কিলঘুষিতে প্রবীণ জুলাই যোদ্ধা নিহত

স্ফুলিঙ্গ ডিজিটাল ডেস্ক 

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কারীর কিলঘুষিতে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ ‘জুলাই যোদ্ধার’ মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও এলাকার মৃত আব্দুল গনির সন্তান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আব্দুল বারেক। আজ সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি একটি অটোরিকশায় চড়ে মদনের নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। দুপুরের দিকে অটোরিকশাটি মদন পৌর এলাকায় পৌঁছালে পৌর টোল আদায়কে কেন্দ্র করে চালক রায়হানের সঙ্গে স্থানীয় টোল আদায়কারী আতিকুলের বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা মুহূর্তেই হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

এ সময় অটোরিকশার ভেতরে থাকা অশীতিপর বৃদ্ধ আব্দুল বারেক তাঁদের বিবাদ মেটাতে এগিয়ে গেলে কিলঘুষির আঘাতে গুরুতর অসুস্থ ও আহত হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, অভিযুক্ত টোল আদায়কারীকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোর বিজিবির নন্দিত তৎপরতা : আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা

মধ্যরাতে শার্শায় পাটের গুদামে আগুন পুড়ে ছাই ১০ লাখ টাকার পাট

খাতা মূল্যায়নে অবহেলা : যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলো ৬২৮ জন

যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত : দেশে ৪ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

বিস্ফোরক মামলায় খোলাডাঙ্গার সমালোচিত নেতা রড বাচ্চু গ্রেপ্তার

যশোরের ঘুরুলিয়া থেকে ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *