কালীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত : স্মরণসভা ও দোয়া মাহফিল

কালীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত : স্মরণসভা ও দোয়া মাহফিল

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি 

তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক সফল মেয়র মরহুম আলহাজ্ব মাহবুবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গতকাল সোমবার বিকেলে শহরের নলডাঙ্গা রোডসংলগ্ন সাইফুল ইসলাম ফিরোজের দলীয় কার্যালয়ের সম্মুখ চত্বরে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “আওয়ামী লীগের প্রেতাত্মারা বিএনপির কারো কাঁধে ভর করে নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাবে—তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “গ্রামগঞ্জের সাধারণ মানুষকে পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে মিথ্যা মামলায় জড়ানো বা আওয়ামী লীগ বানিয়ে গ্রেপ্তারের অপচেষ্টা বন্ধ করতে হবে। বিগত ৫ আগস্ট যারা বিএনপির দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছিল, তাদের আগে আইনের আওতায় আনতে হবে। তবেই মরহুম মাহবুবুর রহমানের আত্মা শান্তি পাবে।” এ সময় তিনি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম সরোয়ার মোল্ল্যা, মোশারেফ হোসেন, মনিরুল ইসলাম, ফরিদ উদ্দিনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব মাহবুবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে কোটচাঁদপুরে ছাত্রদলের বিশাল শোডাউন

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর একাদশের দারুণ জয়

ঝিনাইদহে ৬ বছরের শিশুর সামনেই সাবেক স্ত্রীকে ইট দিয়ে পিটিয়ে হত্যা !

বেনাপোল সীমান্তে ৬২ বোতল বিদেশি মদসহ ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

“গুড টাচ হোক বা ব্যাড টাচ, আমার তো ব্যথা লেগেছে”

কোটচাঁদপুরের সাহসী ও নির্ভীক সাংবাদিক রফিক মন্ডল এবার দৈনিক ইনকিলাবে

অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে ঝিনাইদহের নূর তাজ বেকারিকে লাখ টাকা জরিমানা

বারোবাজার রেলস্টেশনে গভীর রাতে নাশকতার চেষ্টা : স্টেশন মাস্টারের কক্ষ লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোর...

শৈলকুপায় কালীনদী থেকে নিখোঁজ দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *