স্ফুলিঙ্গ রিপোর্ট :
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি বিশেষ টহলদল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে বেনাপোল আইসিপির টহলদল। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৬২ বোতল বিদেশি মদ, ১০৩টি ভারতীয় শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর এবং ৮২৮টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এছাড়াও জব্দকৃত পণ্যের তালিকায় ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুচকা, সাড়ে ১৩ কেজি কিশমিশ, ৭ প্যাকেট সন পাপড়ি, ৪৯৮টি চকলেট ও ১ কেজি আমসত্ত্ব রয়েছে।
বিজ্ঞাপন
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত এসব মাদক ও চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা। সীমান্ত পথে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস ও সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।
