ঝিনাইদহে ৬ বছরের শিশুর সামনেই সাবেক স্ত্রীকে ইট দিয়ে পিটিয়ে হত্যা !

ঝিনাইদহে ৬ বছরের শিশুর সামনেই সাবেক স্ত্রীকে ইট দিয়ে পিটিয়ে হত্যা !

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ

তারিখ: ১৮ নভেম্বর ২০২৬

ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় সন্তানের খোরপোশের টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রকাশ্য দিবালোকে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার সোমা ঝিনাইদহ শহরের পার্শ্ববর্তী কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের ভাই রাতুল হোসেন জানান, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে সুমাইয়া আক্তার সোমার সঙ্গে এনামুল হক মেরাজের বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে ফারহান নামের ছয় বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে আজ থেকে প্রায় চার বছর আগে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকেই সন্তানের খোরপোশ ও ভরণপোষণের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল এবং প্রাক্তন স্বামী মেরাজ প্রায়ই তাঁদের এলাকায় আসা-যাওয়া করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সোমা তাঁর ছয় বছর বয়সী ছেলে ফারহানকে স্কুল থেকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। নিজ বাড়ির সামনে পৌঁছানোমাত্রই ওত পেতে থাকা সাবেক স্বামী এনামুল হক মেরাজ তাঁর পথরোধ করেন এবং খোরপোশের টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেরাজ হাতে থাকা ইট দিয়ে সোমার মাথায় সজোরে আঘাত করতে থাকেন। এতে মাথায় গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সোমা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত পারিবারিক ও খোরপোশের বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পাশের এলাকা থেকেই অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করতে সক্ষম হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পুলিশ প্রশাসনে বড় রদবদল : ডিআইজি ও এসপিসহ ১৭ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি

দল ও মানুষের কল্যাণে মাহাবুবার রহমানের ত্যাগ চিরস্মরণীয় : কালীগঞ্জে স্মরণসভায় হামিদুল ইসলাম হামিদ

কালীগঞ্জে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বিল্লালের

ঝিনাইদহে ফল দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন

বর্ষায় কাদা-শুকনোয় ধুলায় নাকাল কোটচাঁদপুরবাসী

ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে কোটচাঁদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির সূচনা

মাদক নির্মূল, চুরি-ছিনতাই রোধে কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে কোটচাঁদপুরে ছাত্রদলের বিশাল শোডাউন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *