যশোর সফরে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম  : দিনব্যাপী নানান কর্মসূচি

যশোর সফরে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম : দিনব্যাপী নানান কর্মসূচি

শহিদ জয় :

তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিমের যশোর জেলা সফর উপলক্ষে বিশেষ কল্যাণ সভা, বৃক্ষরোপণ এবং স্থানীয় সুধীজন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের (পিপিএম-সেবা) সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম। সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি সদস্যদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক পর্যায়ে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং পুলিশি সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রেঞ্জ ডিআইজির দিকনির্দেশনায় এই সেবার মান আগামীতে আরও বেগবান হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় ডিআইজি মো. রেজাউল করিম যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। এরপর তিনি কার্যালয়ে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। দিনের শেষ ভাগে তিনি যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন, যেখানে জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভোমরা সীমান্তে গ্রেপ্তারের পর কেশবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মানিক যশোর কারাগারে

চৌগাছায় জামাতার লাঠির আঘাতে প্রাণ হারালেন শ্বশুর

যশোরের খোজারহাট গ্রামে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ : স্বামীর হাতে ধর্ষক আটক

বেনাপোলে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ : দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা

যশোর সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল : পারস্পরিক সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা জোরদার

অভয়নগরে ভুক্তভোগী বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত তিন বখাটে সন্তান দণ্ডিত

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ২৭ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের সাতমাইল বাজারে ইয়াবাসহ ষাটোর্ধ্ব মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর করলেন শিক্ষার্থীর বাবা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *