কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর একাদশের দারুণ জয়

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর একাদশের দারুণ জয়

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) 

তারিখ: ১৮ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কুষ্টিয়া জেলা ফুটবল দলকে পরাজিত করে দুর্দান্ত জয়লাভ করেছে যশোর জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল দল। আজ বুধবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে যশোর দল।

আজ বুধবার বিকেলে খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এরপর মাঠের রেফারি বাঁশি বাজানোর মধ্য দিয়ে বল গড়ায়। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধের ১১ মিনিটে যশোর দলের ফরোয়ার্ড জনির দারুণ একটি শট থেকে বল জালে জড়ায়। জনির করা এই একমাত্র গোলেই ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যশোর ফুটবল একাদশ। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে কুষ্টিয়া দল এবং বেশ কয়েকটি আক্রমণ চালায়। তবে দ্বিতীয়ার্ধে উভয় দলের আক্রমণ ও প্রতিআক্রমণের মধ্য দিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও আর কোনো গোল হয়নি। ফলে প্রথমার্ধের ওই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে যশোর দল। দুর্দান্ত এই খেলায় বিজয়ী দলের জনি ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাঈমুর রহমান রানা, টুটুল হোসেন ও খায়রুল ইসলাম। এছাড়া ধারাভাষ্যে পুরো ম্যাচটি মাতিয়ে রাখেন রবিউল ইসলাম। জমজমাট এই ফুটবল ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে প্রচুর দর্শকের সমাগম ঘটেছিল, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের ৮ দলীয় এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচার্য, আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, তারেক মাহমুদ, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল ও নুরুল ইসলামসহ ক্রীড়া সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পুলিশ প্রশাসনে বড় রদবদল : ডিআইজি ও এসপিসহ ১৭ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি

দল ও মানুষের কল্যাণে মাহাবুবার রহমানের ত্যাগ চিরস্মরণীয় : কালীগঞ্জে স্মরণসভায় হামিদুল ইসলাম হামিদ

কালীগঞ্জে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বিল্লালের

ঝিনাইদহে ফল দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন

বর্ষায় কাদা-শুকনোয় ধুলায় নাকাল কোটচাঁদপুরবাসী

ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে কোটচাঁদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির সূচনা

মাদক নির্মূল, চুরি-ছিনতাই রোধে কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে কোটচাঁদপুরে ছাত্রদলের বিশাল শোডাউন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *