যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৪ নভেম্বর ২০২৬

যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে অভাবনীয় গতি ফিরে এসেছে। চলতি বছরের প্রথম ৯ মাসেই (জানুয়ারি–সেপ্টেম্বর) দায়রা আদালতে ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যা আগের পূর্ণ বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। একই সাথে দেওয়ানি মামলায় নিষ্পত্তির হার দাঁড়িয়েছে রেকর্ড ১৫৫.৪ শতাংশে।
আজ শনিবার সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশ করা হয়।
যশোর জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা দেওয়া হয়। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন ও ১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেখানে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসেই ৮০০টি মামলায় সাজা দেওয়া হয়েছে। যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ২৬ জন।
একই চিত্র ফুটে উঠেছে মাদক সংক্রান্ত মামলায়। ২০২৫ সালের পুরো বছরে মাদক মামলায় সাজা হয়েছিল ৫৮টি এবং যাবজ্জীবন হয়েছিল ১৯ জনের। কিন্তু ২০২৬ সালের প্রথম ৯ মাসেই ১০৭টি মাদক মামলায় সাজা দেওয়া হয়েছে। যার মধ্যে ২৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, দেওয়ানি মামলায় বিচারিক কার্যক্রমেও এসেছে বড় সাফল্য। ২০২৫ সালে যেখানে নিষ্পত্তির হার ছিল ৮৩.১ শতাংশ। ওইসময় দায়ের করা মামলার সংখ্যা ৭,৩৫১টি ও নিষ্পত্তি হয়েছে ৬,১০৭টি। সেখানে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪,৩১০টি নতুন মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬,৮২২টি মামলা। ফলে দেওয়ানি মামলায় নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৪ শতাংশ এবং বিচারাধীন মামলার সংখ্যা কমে ৩০ হাজার ২১টিতে নেমে এসেছে।
একই সাথে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা জট কমাতে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। ২০২৫ সালের পুরো সময়ে এই আদালতে যেখানে ১০,৫৪০টি মামলা নিষ্পত্তি হয়েছিল। সেখানে বছরের শুরুতেই বিচারাধীন মামলা, নতুন দায়ের ও প্রাপ্তি মিলিয়ে ৪৮ হাজার ৫৫৭টি মামলার বিচারকাজ পরিচালিত হয়েছে। যার মধ্যে
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসেই ১৩ হাজার ৬০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ মামলার জট কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত সেবা দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা, পিপি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন আদালতের বিচারকগণ ও আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দ্রুত বিচার নিশ্চিতকরণ ও বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রিতা কমাতে আগামীতেও এই গতি বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ঐতিহ্যের যাত্রায় আধুনিকতার ছোঁয়া যশোর আইনজীবী সমিতিতে : চালু হলো অনলাইন অটোমেশন

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে শার্শার সেই লম্পট দপ্তরি সুমনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

থার্মাল ড্রোন, নাইট ভিশন ও আধুনিক প্রযুক্তিতে মোড়ানো সীমান্ত

শার্শায় ৯৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

চৌগাছায় খননকৃত কপোতাক্ষ নদের জমি দখলের মহোৎসব : প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ বেড়া নির্মাণ

ডা. উষার স্বেচ্ছাশ্রমের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন যশোর জেলা বিএনপির

যশোরের দুই থানার ওসির পারস্পরিক রদবদল

যশোরে বিদেশি মদ ও প্রাইভেটকারসহ মধুখালী ও গলাচিপার দুই মাদক ব্যবসায়ী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *