চৌগাছায় খননকৃত কপোতাক্ষ নদের জমি দখলের মহোৎসব : প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ বেড়া নির্মাণ

চৌগাছায় খননকৃত কপোতাক্ষ নদের জমি দখলের মহোৎসব : প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ বেড়া নির্মাণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত ও প্রাণের প্রবাহ কপোতাক্ষ নদ রক্ষায় সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে খননকাজ সম্পন্ন হলেও তিন বছর পূর্ণ হওয়ার আগেই এক শ্রেণির ভূমিদস্যু ও অসাধু চক্রের কবলে পড়ে এটি ফের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। চৌগাছা উপজেলার বিভিন্ন পয়েন্টে নদের পাড় ও তীরবর্তী জমি জবরদখল করার প্রতিযোগিতা চলছে। একই সঙ্গে খননকাজের সময় পাড়ে তোলা মাটি কেটে বিক্রি করে দিচ্ছে সক্রিয় মাটিখেকো চক্র। এমন পরিস্থিতিতে নদের জমি দখল করে অবৈধ বেড়া নির্মাণের সময় হাতেনাতে হানা দিয়ে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম.এ মুনীব।

রবিবার (১৫ নভেম্বর) সকালে চৌগাছা বাজারের ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ নদের পাড়ে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। হঠাৎ প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সচেতন মহল একে সাধুবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই-তিন দিন ধরে চৌগাছা ব্রিজের উত্তর পাশে কপোতাক্ষ নদের পাড়ের জমি দখল করে বেড়া ও স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে জানাজানি হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ মুনীব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় দখলকারী হিসেবে ফজলুর রহমান ও ইয়াকুব আলী সর্দার নামের দুই ব্যক্তি উপস্থিত হয়ে জমি নিজেদের বলে দাবি করেন। তবে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে জমির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। ফলে সকল নির্মাণকাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য কড়া হুশিয়ারি দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজের উত্তর পাশে নদের পাড়ে বহু বছর আগে বসতি গড়া মো. ইয়াকুব আলী সর্দার বিগত রাজনৈতিক প্রভাব ও তৎকালীন প্রভাবশালী নেতাদের আশীর্বাদপুষ্ট হয়ে সরকারি সম্পত্তি ও নদের জমি গ্রাস করেছেন। এমনকি নদের জায়গা দখল করে পাকা বসতি, মসজিদ এবং মসজিদের নামে ওজু-গোসলখানা ও টয়লেট নির্মাণ করার পাশাপাশি নদের পাড়ে কলাবাগান গড়ে তুলেছেন তিনি। অতীতে পৌরসভার পক্ষ থেকে বাধা দেওয়া হলেও তিনি তা তোয়াক্কা করেননি। তাঁর দেখাদেখি স্বর্পরাজপুর গ্রামের ফজলুর রহমানসহ আরও অনেকে নদের জমি দখল করে তারের বেড়া ও স্থায়ী স্থাপনা নির্মাণে নেমে পড়েছেন। মাশিলা ব্রিজ থেকে নারায়ণপুর ব্রিজ পর্যন্ত নদের দুই পাড়ের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম.এ মুনীব জানান, সরকারি সম্পত্তি বা কপোতাক্ষ নদের জমি কোনোভাবেই কাউকে দখল করতে দেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়েছে এবং কাগজপত্র যাচাইয়ের জন্য সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিকে দু-দফা হত্যার হুমকি

যশোরে পৃথক দুই মাদক মামলায় তিনজনের ১০ ও ১২ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

যশোরে জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পালবাড়ির ‘শাহ সুইটস’ ও নিউমার্কেটের ‘অর্পণ ঘোষ ডেইরি’তে অভিযান : দুই মিষ্টির দোকানকে ২৫ হাজার টাকা জ...

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে যশোর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা

বিএনপির প্যানেলের প্রচারণায় সাবেক আওয়ামী লীগপন্থী পিপি এম ইদ্রিস আলী

উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না : যশোরিই জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

আরবপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক : ১০৭০ পিস ইয়াবা উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *