কেশবপুর (যশোর) প্রতিনিধি
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমার দেশ প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলা প্রতিনিধি হারুনার রশীদ বুলবুল নির্বাচিত হয়েছেন। এছাড়াও একাধিক প্রার্থী থাকায় তিনটি গুরুত্বপূর্ণ পদে আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হান্নান। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের প্রভাষক মো. নাজমুল হোসাইন এবং প্রভাষক মেহেদী হাসান। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ থেকে ৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর মনোনয়নপত্র জমা, ১ নভেম্বর যাচাই-বাছাই, ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
ক্লাবের মোট ১৮টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। তবে সহসভাপতি, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক—এই তিনটি পদে একাধিক প্রার্থী থাকায় শনিবার সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফলে সহসভাপতি পদে আশরাফুজ্জামান ৪৮ ভোট, দপ্তর সম্পাদক পদে মাহাবুবুর রশীদ সবুজ ৫৩ ভোট এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে তারেক হাসান বাদশা ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন—সভাপতি পদে ওয়াজেদ খান ডবলু, সহসভাপতি পদে মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক পদে হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শামীম আক্তার মুকুল ও প্রদীপ কুমার মোদক মানিক, সাংগঠনিক সম্পাদক পদে মো. নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ পদে মো. হাফিজুর রহমান হাফিজ এবং গ্রন্থাগার সম্পাদক পদে মো. আব্দুস সালাম। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাসুদুজ্জামান মাসুদ, মারুফ হোসেন হান্নান, মো. ইমরান হোসেন, মো. ছায়ফুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ও মো. রুহুল আমিন।
এদিকে, কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত এই কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহসভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী এবং দপ্তর সম্পাদক ফারুক খান।
পাশাপাশি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি মজনু হোসাইন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রেজা রহমান ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল এবং বিএনপি নেতা সোহেল হাসান আঈদ ও নাজির ফকিরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কেশবপুরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা আরও বেগবান হবে। ছবি সংগৃহীত।

