কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত : উদ্যোক্তাদের যুব ঋণের চেক প্রদান

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত : উদ্যোক্তাদের যুব ঋণের চেক প্রদান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণসহ নানা কর্মসূচি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়ায় দিবসটি উদযাপিত হয়। যুব দিবসের মূল আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে চারজন সফল যুব উদ্যোক্তার হাতে মোট ৬ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভাটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-র সহকারী পরিচালক মো.আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হারুন-অর রশিদ এবং বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা ‘আভাস’-এর প্রকল্প ম্যানেজার মো. সবুজসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, যুবকরাই জাতির মূল শক্তি। তাদের যথাযথ কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থানের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রশিক্ষিত যুবসমাজ গড়ে তোলা একান্ত অপরিহার্য। আমাদের দেশের বিপুল পরিমাণ কর্মক্ষম যুবশক্তিই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তারা যেকোনো প্রতিকূলতা জয় করতে পারবে। আমাদের যুবসমাজ অত্যন্ত মেধাবী এবং তারা যেকোনো কাজে নিজেদের পারদর্শিতা প্রমাণ করতে সক্ষম। এই তরুণরাই একদিন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন

নেই অনুমোদন, তবুও জিওটিউব ক্ষতিগ্রস্ত করে বিজ্ঞাপনী সাইনবোর্ড সমুদ্র সৈকতে !

হোটেলে লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, ঘুষের টাকাসহ শ্রম পরিদর্শক আটক

কলাপাড়ায় খাল ও রাস্তা ছাড়াই আড়াই কোটি টাকায় অপরিকল্পিত গার্ডার সেতু নির্মাণ

সারারাত ইয়াবা সেবন করে শিশু রাইয়ানকে হত্যা করেছিল ঘাতক খালু !

আজ মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা : ইলিশের খোঁজে সাগরে নামতে প্রস্তুত কলাপাড়ার জেলেরা

কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

কলাপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ সফল করতে প্রস্তুতিমূলক সভা

কুয়াকাটায় জামায়াত এমপির ‘ইস্তাম্বুল’সহ ৩ হোটেলের নির্মাণকাজ বন্ধ করে দিলো প্রশাসন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *