যশোরে ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

যশোরে ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ তথ্য প্রকাশ করেছে সিভিল সার্জন অফিস। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

১ নভেম্বর ২০২৬ ইং তারিখের প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদন অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা ও হাসপাতালের পরিসংখ্যান থেকে জানা যায়, অভয়নগর উপজেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। সেখানে ৭৫০ জনের বেশি রোগী ছাড়পত্র পেলেও বর্তমানে ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে বাঘারপাড়া উপজেলায় নতুন কোনো ভর্তি না থাকলেও মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। চৌগাছা উপজেলায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি এবং মোট আক্রান্ত ৫৫ জন। ঝিকরগাছা উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং মোট আক্রান্ত ৯০ জন। কেশবপুর উপজেলায় নতুন ৩ জন ভর্তি হয়ে মোট আক্রান্ত ২৫৫ জনে পৌঁছেছে। মণিরামপুর উপজেলায় নতুন কোনো ভর্তি না থাকলেও মোট আক্রান্ত ১৭৯ জন। শার্শা উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৫ জন নতুন রোগী ভর্তি হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬ জনে। এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে নতুন ৫ জন ভর্তি হয়েছেন এবং সেখানে এ পর্যন্ত মোট ৪১৭ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

সার্বিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যবধি (১ নভেম্বর ২০২৬) পর্যন্ত যশোর জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩২৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৬৫ জন এবং মোট মারা গেছেন ২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোট ১১১ জন রোগী এবং মোট রেফার্ড করা হয়েছে ৮৫ জনকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই ডেঙ্গু প্রতিবেদনটি প্রস্তুত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাক এবং অনুমোদন প্রদান করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নড়াইলের তুলারামপুরে মারধরে গুরুতর আহত বাঘারপাড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

যবিপ্রবিতে এএসডিএস বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন

নিয়ম মেনেই বাঘারপাড়া ডিগ্রি কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে : অধ্যক্ষ

বাঘারপাড়ার চাড়াভিটায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি !

বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নে পেঁপে গাছের গোড়া থেকে দুটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

যশোরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হলো ‘বিটিএইচ আর্ট ডে ২০২৬’ : হাতে কাগজ রেখে ছবি আঁকলেন ৬৪ প্রতিযোগী

সরকারি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে এনজিওগুলোর সক্রিয় সহযোগিতা বৃদ্ধির তাগিদ জেলা প্রশাসনের

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোর শহরে যুবলীগের মিছিল

যশোরে জাকজমকপূর্ণ আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত : উদ্যোক্তাদের সম্মাননা ও ঋণ প্রদান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *