স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় একটি সফল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, চাদর ও বিভিন্ন প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।
আজ শনিবার বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অদ্য ৩১ অক্টোবর ২০২৬ তারিখে বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান চালায়।
অভিযানকালে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ভারতীয় ২০৫টি শাড়ী, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০ প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ৬২০টি চকলেট এবং ৭৯৮টি বিভিন্ন ব্রান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত এসব চোরাচালানি মালামালের সর্বমোট বাজারমূল্য ২৮ লাখ সাতচল্লিশ হাজার (২৮,৪৭,০০০) টাকা।
বিজ্ঞাপন
সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ রোধে এবং চোরাচালান দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

