স্ফুলিঙ্গ রিপোর্ট :
কেন্দ্র ঘোষিত আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে যশোরের শার্শায় ব্যাপক প্রচার ও গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে উলাশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) উলাশী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি শেষ হয়। এই বর্ণাঢ্য র্যালিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনতার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়।
উক্ত র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম এবং উলাশী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেরশাহ।
এছাড়াও র্যালিতে ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বহু নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত এই লং মার্চ দেশের জনগণের মৌলিক অধিকার ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। এটিকে সফল করতে উলাশী ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় এবং ঘরে ঘরে এই আন্দোলনের বার্তা পৌঁছে দিতে হবে। বক্তারা সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচিকে ঐতিহাসিক রূপ দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।
