৫৬০ বোতল ফেনসিডিল ও পিকআপসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

৫৬০ বোতল ফেনসিডিল ও পিকআপসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সাঁড়াশি অভিযানে ৫৬০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং পাচারকাজে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপসহ মো. ফারুক মিয়া (২৬) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে গভীর রাত ১২টা ২০ মিনিট থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে এই অভিযান পরিচালিত হয়। সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের সার্বিক দিকনির্দেশনায় একটি চৌকস রেইডিং টিম নেত্রকোণা সদর থানাধীন সিধলী টু নেত্রকোণাগামী পাকা রাস্তার দিগজান বাজার সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি গতিরোধ করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার এবং চালক ফারুক মিয়াকে আটক করা হয়।

অভিযানকালে পিকআপ গাড়ি তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে Codeine Phosphate & Chlorphenirmine Maleate Syrup বা বাণিজ্যিক নামের FAIRDYL NEW ব্রান্ডের মোট ৫৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৫৬ লিটার। এর মধ্যে ফ্রেশ সিমেন্ট লেখা প্লাস্টিকের বস্তার ভেতরে ৪২০ বোতল এবং সাদা রঙের অন্য প্লাস্টিকের বস্তার ভেতর ১৪০ বোতল ফেনসিডিল সংরক্ষিত ছিল (প্রতিটি বোতলে ১০০ মিলিগ্রাম সিরাপ রয়েছে)। এছাড়া পাচারকাজে ব্যবহৃত চাবিসহ একটি সিঙ্গেল কেবিন পিকআপ গাড়ি এবং আসামির ব্যবহার্য ডুয়েল সিমযুক্ত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করেছে অধিদপ্তর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত মাদক কারবারি মো. ফারুক মিয়া নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন ৪ নম্বর জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের মো. জব্বার আলী ও মোছা. হোশনাহার বেগম দম্পতির ছেলে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করার জন্য অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন। মাদকের বিরুদ্ধে জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *