স্ফুলিঙ্গ ডেক্স :
রংপুরের পীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আসল ও নকল ইয়াবাসহ মো. সমরাজুল ইসলাম সোহেল (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার ছোট মির্জাপুর গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি রংপুরের মিঠাপুকুর সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. মতিয়ার রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে তল্লাশি চালিয়ে সমরাজুলকে আটক করে।
বিজ্ঞাপন
পরবর্তীতে আটককৃত ব্যক্তির কাছে থাকা মালামাল তল্লাশি করে ৫০ পিস আসল ইয়াবা এবং ৫ হাজার ৪ শত পিস ইয়াবা সদৃশ নকল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মো. মতিয়ার রহমান বাদী হয়ে আটককৃত মো. সমরাজুল ইসলাম সোহেলের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি সংগৃহীত।


