চুয়াডাঙ্গায় দুর্ধর্ষ সন্ত্রাসী ২৭ মামলার আসামি পিয়াল ট্যাপেন্টাডল  ও অস্ত্রসহ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় দুর্ধর্ষ সন্ত্রাসী ২৭ মামলার আসামি পিয়াল ট্যাপেন্টাডল ও অস্ত্রসহ গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

চুয়াডাঙ্গা জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং ২৬টি বিচারাধীন মামলা ও একটি সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামি মো. পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহমুদ সাদ্দামকে (৩৪) বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মারাত্মক দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে বিকেল ৩টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন মিয়াপাড়া ক্যানালপাড়া এলাকার জনৈক কুদ্দুসের বাড়ির পেছনে শমসের মল্লিকের ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে পিয়াল সাদ্দামকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২০৩ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত পিয়াল আহম্মেদ আলমডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুর্লভপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে অবস্থিত তাঁর নিজস্ব একটি গোডাউনে আইনগত বিধি অনুযায়ী তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গোডাউনের একটি টেবিলের নিচ থেকে বেশ কিছু ভয়ংকর দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৪ ইঞ্চি লম্বা ১টি লোহার চাপাতি, কাঠের বাটযুক্ত ১টি দেশীয় লোহার কুড়াল, ১০.৫ ইঞ্চি দৈর্ঘ্যের ২টি লোহার ছুরি, কাঠের বাটযুক্ত ২৪ ইঞ্চি লম্বা ১টি বড় লোহার ছোরা, স্টিলের বাটযুক্ত ৩৩ ইঞ্চি লম্বা ১টি বড় ছোরা এবং ৪৪.৫ ইঞ্চি লম্বা ১টি লোহার রড।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত পিয়াল সাদ্দামের বিরুদ্ধে এর আগে থেকেই বিভিন্ন অপরাধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এর বাইরে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআর-৪৪/২০ (আলমডাঙ্গা) নম্বর মামলায় আদালত তাঁকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। উক্ত মামলায় তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জীবননগরে ৪৫৩ বোতল নিষিদ্ধ সিরাপসহ চিহ্নিত মাদক কারবারি দেলু গ্রেফতার

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশ সুপারের জরুরি মতবিনিময় সভা

দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তিতে কেক কাটলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার : পুলিশ সুপারের কড়া বার্তা

চুয়াডাঙ্গায় ডিএনসির দিনব্যাপী সাঁড়াশি অভিযান : ২ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গায় কওমি মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ‘বড় হুজুর’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সৌহার্দ্য ও সচেতনতার বার্তা ছড়িয়ে জীবননগরে পুলিশ-সাংবাদিক ফুটবল ম্যাচ : ১-১ গোলে সমতা

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা : কঠোর বার্তা পুলিশ সুপারের

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *