১২০ পিস ইয়াবাসহ বেজপাড়া থেকে আটক ২ মাদক কারবারি

১২০ পিস ইয়াবাসহ বেজপাড়া থেকে আটক ২ মাদক কারবারি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের বেজপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে শহরের কোতোয়ালি মডেল থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়স্থ অমিতের দোকানের (সিকদার স্টোর) সামনের পাকা রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গী অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোঃ ফারুক হোসেন ওরফে বাপ্পি (২৯) নামের একজনের কাছ থেকে ১০০ পিস এবং হাসান হাবিব ওরফে আকাশ (২৬) নামের অপরজনের কাছ থেকে ২০ পিসসহ সর্বমোট ১২০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত আসামিরা হলেন— যশোর কোতোয়ালি মডেল থানাধীন বেজপাড়া (আনসার ক্যাম্পের পাশে) এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ ফারুক হোসেন ওরফে বাপ্পি (২৯) এবং পুরাতন কসবা (আমবাগান) এলাকার আমির আলীর ছেলে হাসান হাবিব ওরফে আকাশ (২৬)।

ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবাসহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *