মুড়লীতে মাংসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ৪ ভরি সোনা ও ১০ লাখ টাকা লুট!

মুড়লীতে মাংসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ৪ ভরি সোনা ও ১০ লাখ টাকা লুট!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের মুড়লী মোড় এলাকায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে একটি পরিবারের সবাইকে অচেতন করে নগদ ১০ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাতে শহরের মুড়লী মোড় এলাকার মোকারাম নামের এক ব্যক্তির বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরিবারটি নড়াইলের নড়াগাতী থানার কাটাদুলা গ্রামের মৃত শাহাদত মোল্লার ছেলে শাহরিয়ার ইমতিয়াজ (৪৫), তাঁর স্ত্রী লিমা খানম (৩৪) এবং তাঁদের ৭ বছর বয়সী শিশুসন্তান মাসুদ। তাঁরা মোকারামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে নৈশভোজে রান্না করা গরুর মাংস খাওয়ার পরপরই একে একে পরিবারের তিন সদস্যই গভীর অচেতনে ঢলে পড়েন। ভোর আনুমানিক ৪টার দিকে গৃহবধূ লিমা খানমের আংশিক জ্ঞান ফিরলে ঘরের আসবাবপত্র এলোমেলো ও মালামাল চুরি হওয়ার বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। পরবর্তীতে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শাহরিয়ার ইমতিয়াজ ও তাঁর শিশুপুত্র মাসুদ পুরুষ মেডিসিন ওয়ার্ডে এবং লিমা খানম মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানান, “খবর পাওয়ামাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ভুক্তভোগীরা বর্তমানে চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে এ অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”ছবি সংগৃহীত।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *