যশোরে দিন দিন ঘনীভূত হচ্ছে ডেঙ্গু আতঙ্ক !

যশোরে দিন দিন ঘনীভূত হচ্ছে ডেঙ্গু আতঙ্ক !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১ জন রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক দৈনিক পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে অভয়নগরে ১৪ জন, বাঘারপাড়ায় ০ জন, চৌগাছায় ১ জন, ঝিকরগাছায় ৩ জন, কেশবপুরে ৮ জন, মণিরামপুরে ৫ জন, শার্শায় ৩ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত যশোর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬১ জনে। এর মধ্যে সর্বমোট ৮৬৪ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন অবস্থায় জেলায় এ পর্যন্ত সর্বমোট ২ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে সর্বমোট ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এ পর্যন্ত মোট ৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলোতে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে। তবে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জমানো পানি অপসারণে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অনলাইন প্রতারকদের রুখে দিতে প্রস্তুত যশোর সাইবার সেল

শার্শায় অনলাইন জুয়া ও ঋণের অভিশাপ : গলায় ফাঁস দিয়ে গাড়িচালকের আত্মহনন

বাঘারপাড়া ভিটাবল্লা বাজারে জনতা-পুলিশের জালে অবৈধ সার

ডেঙ্গু প্রতিরোধে ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচার ও সচেতনতা র‍্যালি

জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত রাখছে উপশহর পেশাজীবী ফোরাম

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *