কোটচাঁদপুরে পৌর ছাত্রলীগ সভাপতি অপু গ্রেপ্তার

কোটচাঁদপুরে পৌর ছাত্রলীগ সভাপতি অপু গ্রেপ্তার

রফিক মন্ডল (কোটচাঁদপুর, ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো. অপু ইসলাম শেখকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরের দিকে কোটচাঁদপুর পৌর শহরের ব্যস্ততম মাছবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার একটি আভিযানিক দল দুপুরে মাছবাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে পৌর ছাত্রলীগের বর্তমান সভাপতি অপু ইসলাম শেখকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে পূর্বে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ঝিনাইদহ বিচারিক আদালতে সোপর্দ করা হলে, বিজ্ঞ আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কোটচাঁদপুরের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থাকা অপু ইসলাম শেখের এই আকস্মিক গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনি ও প্রশাসনিক বিধি অনুসরণ করেই আসামিকে আটক করে আদালতে হাজির করা হয়েছিল। আদালতের নির্দেশে তাকে ইতোমধ্যে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তবে কোন সুনির্দিষ্ট মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ প্রশাসন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *