নড়াইলের যোগানিয়া গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ মিল্টন গ্রেপ্তার

নড়াইলের যোগানিয়া গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ মিল্টন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে নড়াগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিল্টন কাজী (৪৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নস্থ যোগানিয়া বাজারের কাকা মিয়ার চায়ের দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিল্টন কাজী নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানার এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় চৌকস ফোর্স নিয়ে যোগানিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে কাকা মিয়ার চায়ের দোকানের সামনে অবস্থান নেওয়া মিল্টন কাজীকে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি চালিয়ে অবৈধ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে আভিযানিক দল।

নড়াগাতী থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *