শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) উপজেলার শৈলকুপা পৌরসভার বিভিন্ন প্রধান বাজারে অভিযান চালিয়ে চাল, ডাল, তেলসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহে মনিটরিং করা হয়।

তদারকিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক সতর্কবার্তাসহ ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা আরোপ এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন শৈলকুপা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ বুলবুল আহমেদ। এছাড়াও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।

ভোক্তা অধিকার দপ্তরের জেলা সহকারী পরিচালক নিশাত মেহের জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যুক্তিসঙ্গত রাখা এবং ভোক্তাদের প্রতারণামুক্ত রাখতে জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *